ইউনিমার্টে স্যামসাং স্মার্টফোন

২১ মে, ২০২০ ২০:৪২  
আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে অন্যান্য পণ্যের সাথে স্যামসাংয়ের স্মার্টফোনও বিক্রি শুরু করেছে সুপার শপ ইউনিমার্টে। গুলশান ও ধানমন্ডির আউটলেটেরভেতরে স্যামসাং দু’জন বিক্রয় প্রতিনিধিসহ একটি বুথ স্থাপন করে এই সেবা দিচ্ছে। ক্রেতাদের জন্য কোভিড-১৯ এর সময়ে স্যামসাংয়ের নেয়া বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্যামসাং বাংলাদেশ। পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, স্যামসাং বাংলাদেশ চালু করেছে galaxyshpbd.com। স্যামসাংয়ের সকল অফিশিয়াল স্মার্টফোন ও ট্যাবলেটের অনলাইন অর্ডার করা যাচ্ছে এই প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার দেশজুড়ে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হবে। উল্লেখ্য, ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমার্ট। এটি দেশের বৃহত্তম সুপারশপগুলোর মধ্যে অন্যতম।